বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড দিলে কী ব্যবস্থা নেবেন ট্রাম্প?
নিজের মসনদ ঠিক রাখতে বরাবরই কঠোর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যার প্রমাণ মেলে দেশটির মৃত্যুদণ্ড কার্যকরের দিকে তাকালেও। প্রতি বছরই মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশের তালিকায় প্রথম সারিতে থাকে ইরান। চলমান বিক্ষোভ দমনেও একে অস্ত্র হিসেবে কাজে লাগানোর কথা ভাবছে খামেনি প্রশাসন। মৃত্যুদণ্ড কার্যকর করে বিক্ষোভকারীদের ভয় পাইয়ে দিতে চাইছেন তিনি। তবে এবার খামেনির সেই পরিকল্পনায় বাধ সেধেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এক হুঁশিয়ারিতে বলেছেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিলে 'কঠোর ব্যবস্থা' নেবে যুক্তরাষ্ট্র।
