জ্বালানির চাহিদা মেটাতে বাড়ছে বৃক্ষ নিধন
ব্যবসায়ীদের আন্দোলনের জেরে দেশজুড়ে এখন এলপিজির সংকট। সরবরাহ স্বল্পতার অজুহাতে বিক্রি হচ্ছে বাড়তি দামে। এর সরাসরি প্রভাব পড়ছে পরিবেশ এবং জনসাধারণের জীবনে। রান্নার খরচ কমাতে বাগেরহাটের শরণখোলার সুন্দরবন সংলগ্ন গ্রাম চালরায়েন্দার অনেক পরিবার আবার ফিরে যাচ্ছে জ্বালানি কাঠের দিকে।
