যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ নাকি আপস করবেন খামেনি?
কঠিন এক সময় অতিবাহিত করছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ভয়াবহ চ্যালেঞ্জের মুখে ১৯৭৯ সালের প্রতিষ্ঠা করা ইরানের ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎ। গত ১৫ দিনেও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ সামাল দিতে পারেননি খামেনি। এদিকে বিক্ষোভে প্রাণহানি বাড়তে থাকায় ইরানে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোন পথ বেঁছে নেবেন খামেনি- যুদ্ধে জড়াবেন না যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস করবেন?
