গানম্যান নিয়ে কী বলেছেন হিরো আলম?
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করার ঘোষণা আগেই দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে সময়মতো মনোনয়ন জমা দিতে না পারায় তার আবেদনটি গ্রহণ করেনি জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা। এতে হিরো আলমের নির্বাচনে অংশ নেয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছিল। তবে হাইকোর্টের রায়ে সেই অনিশ্চয়তা কেটে গেছে। ১২ জানুয়ারি নির্বাচন কমিশনে এসব কথা বলেন তিনি।
