অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে মামলা থেকে অব্যাহতি
হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগে করা মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত। ১২ জানুয়ারি সকালে শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার।
