প্রথম সুপারম্যান কমিকের কপি বিক্রি হলো ১৫ মিলিয়ন ডলারে!
১৯৩৮ সালের বিরল কমিক Action Comics No. 1, যেখানে প্রথমবারের মতো সুপারম্যানকে পরিচয় করানো হয়, সম্প্রতি রেকর্ড দামে বিক্রি হয়েছে ১ কোটি ৫০ লাখ ডলারে। নিউইয়র্কভিত্তিক Metropolis Collectibles/ComicConnect এই বিক্রির মধ্যস্থতা করেছে। বিশেষজ্ঞ প্রতিষ্ঠান CGC এই কপিটিকে ১০-এর মধ্যে ৯ নম্বর গ্রেড দিয়েছে। একসময় নিকোলাস কেজের মালিকানায় থাকা এবং ২০০০ সালে চুরি হয়ে পরে ২০১১ সালে উদ্ধার হওয়ার নাটকীয় ইতিহাস এই কমিকটির মূল্য আরও বাড়িয়েছে। এটি শুধু একটি কমিক নয় এটি আধুনিক সুপারহিরো সংস্কৃতির এবং আমেরিকান পপ সংস্কৃতির এক প্রতীক।
