শরীয়তপুরের জাজিরায় ভয়াবহ বিস্ফোরণের নেপথ্যে কী?
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের সাতঘরিয়াকান্দি এলাকায় বৃহস্পতিবার ভোরে বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে স্থানীয়দের। ছুটে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। উদ্ধার করা হয় একজনের মরদেহ। এ ছাড়া পাওয়া গেছে বোমা তৈরির বিপুল সরঞ্জাম।
