২০২৫ সালের শ্রম অভিবাসন নিয়ে কী বলছে রামরু?
বাংলাদেশ থেকে নারী অভিবাসন ব্যাপক হারে কমছে বলে জানিয়েছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট-রামরু। ৭ জানুয়ারি রাজধানীর জাতীয় প্রেস ক্লাব অভিবাসন খাতের গতি-প্রকৃতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রামরুর নির্বাহী পরিচালক ড. তাসনিম সিদ্দিকী।
