যেভাবে ঘুষের টাকাসহ ধরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
মৃত স্ত্রীর পেনশনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করেছিলেন মো. নুরুন্নবী । পেনশনের আবেদন করে মাসের পর মাস শিক্ষা অফিসে ধর্না দিয়েও ফাইল ছাড়েননি কর্মকর্তা। উল্টো ঘুষের দাবিতে করা হতো হয়রানি। এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রাথমিক কর্মকর্তার অফিসে অভিযান চালায় দুদক। অভিযানে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করা হয় সেই কর্মকর্তাকে। ৭ ফেব্রুয়ারি বুধবার যশোর প্রাথমিক শিক্ষা অফিসে এ ঘটনা। আটক কর্মকর্তার নাম আশরাফুল আলম।
