স্বয়ংক্রিয় ভ্যাট রিফান্ড প্রক্রিয়ায় এনবিআর
স্বয়ংক্রিয় অনলাইন মূল্য সংযোজন কর (ভ্যাট) ফেরত ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। ৭ জানুয়ারি সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। তিনি জানান, স্বয়ংক্রিয় ভ্যাট রিফান্ড প্রক্রিয়ায় করদাতাদের হয়রানি কমবে।
