তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কী বললেন ইউরোপের প্রতিনিধিরা?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষকদের বড় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ৬ জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই ধারাবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি বড় পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।
