দেশে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম রেখেছিল আ. লীগ: সালাহউদ্দিন আহমদ
আওয়ামী লীগ সরকার গত প্রায় ১৫–১৬ বছর ধরে দেশে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রবর্তিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে শেখ হাসিনা দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। ৬ জানুয়ারি দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাদা ইউনিয়নে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।
