নিত্যপণ্যের সিন্ডিকেট কীভাবে ভাঙবে জামায়াত?
আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারলে মূল্যস্ফীতি কমাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথম অগ্রাধিকার থাকবে সিন্ডিকেট ভাঙার। তবে কীভাবে ভাঙা হবে এই সিন্ডিকেট? সেই কথা ওঠে এসেছে, টিবিএস-ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক নাগরিক সংলাপে। সেখানে সংগঠনটির সদস্য মারদিয়া মমতাজ এ বিষয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেন।
