ভেনেজুয়েলার তেল শিল্প কি এখন ট্রাম্পের কবজায়?
জোর যার মুল্লুক তার; যার প্রমাণ আরও একবার বিশ্ব নেতাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে গেছেন তিনি। ভেনেজুয়েলাকে সমর্থন কিংবা বিশ্ব নেতাদের নিন্দা বিবৃতিকে পাত্তা দেয়নি ওয়াশিংটন। গত কয়েকমাস ধরে ক্রমাগত হুমকির পর এবার আনুষ্ঠানিকভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন রাজ্যে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশটিতে। প্রশ্ন হলো- কেন ভেনেজুয়েলায় হামলা চালাতে হলো ট্রাম্পকে?
