নতুন মার্কিন নিষেধাজ্ঞায় টিকতে পারবেন তো মাদুরো?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করতে একের পর এক নিষেধাজ্ঞা জারি করছে ট্রাম্প প্রশাসন। সে তালিকায় এবার যুক্ত হলো আরও এক নাম। নতুন করে তেল পরিবহনে জড়িত চারটি কোম্পানি ও তাদের তেলবাহী জাহাজে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। এতেই বেকায়দায় মাদুরো সরকার। হুমকির মুখে তেল সমৃদ্ধ দেশটির অর্থনীতি। মাদুরোর অবস্থা এমন যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। এই অবস্থায় তেল রপ্তানি বন্ধ হলে টিকতে পারবেন তো মাদুরো?
