জিয়াউর রহমানের বাড়িতে প্রয়াত পুত্রবধূর স্মৃতিচারণ
দেশের উত্তরের এই শহরে অনেকবার এসেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। সুযোগ পেলেই ছুটে গেছেন গাবতলীতে, স্বামী জিয়াউর রহমানের ভিটায়। কিন্তু আর আসা হবে না বগুড়ার পুত্রবধূর। তার মৃত্যুর খবরে শোক ও আবেঘন পরিবেশ সৃষ্টি হয়েছে এই জনপদে। গাবতলীর বাড়িতে সকাল থেকেই শুরু হয় কোরআন তেলাওয়াত। পুত্রবূধর কথা স্মরণ করে বাকরুদ্ধ হয়ে পড়েন অনেকে। শূন্যদৃষ্টিতে তারা খুঁজে ফিরছে নানা স্মৃতি।
