বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের গভীর শোক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার অবদান স্মরণ করে শোকাহত পরিবার ও দেশের মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন তাঁরা।
