জোট করা রাজনৈতিক অধিকার: নজরুল ইসলাম খান
এনসিপি-জামায়াত জোটের বিষয়টি তাদের দলীয় সিদ্ধান্ত। আদর্শ অনুযায়ী অন্যদলের সঙ্গে জোট করা রাজনৈতিক অধিকার। ২৮ ডিসেম্বর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে এই মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আরপিওতে না থাকা সত্বেও মনোনয়ন জমা দেওয়ার কাগজপত্রে সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে। এছাড়াও নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই এর অপব্যবহার নিয়ে সিইসির সঙ্গে আলোচনা হয়েছে।
