চাঁদে নজর রাশিয়ার; পারমাণবিক স্থাপনার পরিকল্পনা
পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ। যার দূরত্ব পৃথিবী থেকে প্রায় ৩ লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। অথচ, এটিই পৃথিবীর ঘূর্ণন অক্ষের দোলনকে নিয়ন্ত্রণ করে, জলবায়ু স্থিতিশীল রাখে ও সমুদ্রের জোয়ার-ভাটা ঘটায়। ফলে স্বাভাবিকভাবেই চাঁদে যাওয়া নিয়ে ব্যতিব্যস্ত গোটা বিশ্ব। রাশিয়া অবশ্য আরও কয়েক ধাপ এগিয়ে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চাওয়া- আগামী এক দশকের মধ্যেই চাঁদে পারমাণবিক স্থাপনা গড়ে তোলা। একবার ভাবুন তো- এও কি সম্ভব?
