অ্যামাজনে যে কারণে চাকরি পাচ্ছে না উত্তর কোরিয়ায় ১৮০০ জন
উত্তর কোরিয়ার এজেন্ট সন্দেহে এক হাজার আটশ'র বেশি চাকরিপ্রার্থীর আবেদন বাতিল করে দিয়েছে টেক জায়ান্ট অ্যামাজন। প্রতিষ্ঠানটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা স্টিফেন শ্মিট লিংকডইনে দেওয়া এক পোস্টে জানান, উত্তর কোরিয়ার নাগরিকরা ভুয়া পরিচয় ব্যবহার করে রিমোট আইটি চাকরির জন্য আবেদন করার চেষ্টা করছিল। তার ভাষায়, তাদের লক্ষ্য খুবই সোজা-চাকরি পাওয়া, বেতন নেওয়া এবং সেই টাকা দিয়ে উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিতে অর্থ জোগানো। তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা শুধু আমাজনে নয়, পুরো প্রযুক্তি খাতেই বাড়ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে।
