প্রমত্তা পদ্মায় ১০০ কিলোমিটার দীর্ঘ ঐতিহাসিক সাঁতার
প্রমত্তা পদ্মা। স্রোতস্বীনী ভয়ংকর পদ্মার বিশালতা সবসময়ই চ্যালেঞ্জ ছুড়ে দেয় সাহসীদের সামনে। সেই পদ্মার বুকেই লেখা হয়েছে এক নতুন ইতিহাস। অবাধ্য পদ্মার বুকে পদচিহ্ন এঁকে দেওয়ার অদম্য সাহস আর অটুট প্রত্যয় নিয়ে প্রায় ১০০ কিলোমিটার নদীপথ সাঁতরেছেন সাঁতারু মনির হোসেন।
