যশোরের জলযোগ: লুচি, মিষ্টি, গরম ডালে শুরু সকাল
কাকডাকা ভোর। রাস্তা তখনো ঘুমিয়ে, কিন্তু যশোর চৌরাস্তার দেশবন্ধু চিত্তরঞ্জন সড়কের ধারে 'জলযোগ'-এ চলছে রীতিমতো ভিড়। কেউ দোকানে বসে গরম–গরম লুচি–ডাল সাজিয়ে নিচ্ছেন, কেউ আবার প্যাকেট হাতে দ্রুত চলে যাচ্ছেন—যেন এক জমজমাট সকালবেলার উৎসব। ১৩২ বছরের এই মিষ্টির দোকান—'জলযোগ'। ব্রিটিশ আমলের সেই শুরু থেকে আজও একই স্বাদ, একই ঐতিহ্য।
