ওসমান হাদির মৃত্যুর খবরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শোক ও প্রতিবাদ মিছিল পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর থেকেই বিক্ষোভ শুরু হয়। এর ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
