ট্রাম্পের কথায় জেলেনস্কির সঙ্গে কি হাত মেলাচ্ছেন পুতিন?
ইউক্রেন যুদ্ধ বন্ধে রীতিমতো আদাজল খেয়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক চেষ্টায় ব্যর্থ হয়ে সবশেষ নিজের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারকে নিয়োগ দিয়েছেন। শান্তি চুক্তির বাস্তব প্রস্তাবনা নিয়ে বার্লিনে টানা দুই দিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন এ দুজন। এতেই মিলছে যুদ্ধ বন্ধের ইঙ্গিত।
