বিজয় দিবসে সাভার স্মৃতিসৌধে মানুষের ঢল
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবস উদযাপনে লাখো মানুষের ঢল নামে। বিজয়ের দৃপ্ত শপথ নিয়ে হাতে লাল সবুজের পতাকা আর ফুলের শোভায় সাধারণ মানুষ উদযাপন করে বিজয়ের ৫৪ বছর। বিজয় দিবস উদযাপন এবং জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই নারী, পুরুষ, শিশু আর বৃদ্ধদের পদচারনায় মুখরিত হয়ে উঠে পুরো স্মৃতিসৌধ এলাকা। বিজয়ের এ দিনে বাঙ্গালী জাতি যেন আরো উজ্জীবিত হয়ে উঠে। এই দিনে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে পুরো জাতি।
