শাহবাগে জাতীয় ছাত্রশক্তি; সড়ক অবরোধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি। ১৫ ডিসেম্বর দুপুর ১২টার দিকে শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে জাতীয় ছাত্র শক্তি দ্রুতই ওসমান হাদির আসল হামলাকারীদের গ্রেফতারে দাবি জানায়। এদিকে ৩ দফা দাবি নিয়ে সচিবালয় ঘেরাও করেন ডাকসু নেতারা।
