ছাত্রলীগের দুর্বৃত্তায়নের বিচার কেন হয়নি, প্রশ্ন ছাত্রদল সভাপতির
দেশকে নেতৃত্বহীন করতে অভ্যুত্থানের নেতাদের টার্গেট করেছে ২৪-এর পরাজিত শক্তিরা। যার অংশ হিসেবে হাদিকে গুলি করা হয়েছে। আরও অনেককে হিটলিস্টে রাখা হয়েছে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন বিভিন্ন দলের রাজনীতিবিদরা।
