গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে এই ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাকে দেখতে হাসপাতালে হাজির হয়েছেন ঢাকা-৮ আসনের সম্ভাব্য বিএনপি প্রার্থী মির্জা আব্বাস।
