ফার্মগেটে কেন সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা?
রাজধানীর ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট। তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ১১ ডিসেম্বর বেলা ১১টার দিকে এ বিক্ষোভ শুরু হয়।
