দিনের ভোট রাতে দেখতে চাই না: অ্যাটর্নি জেনারেল
মানবাধিকার লঙ্ঘনের নিজেদের সম্পৃক্ত করে ছিল শেখ হাসিনা সরকার। জুলাই পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার মামলা করার ক্ষেত্রে মানবাধিকারের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আগামী দিনগুলোতে দিনের ভোট রাতে হোক দেখতে চাই না। কোন মৃত মানুষ কবর থেকে উঠে এসে আগের রাতে ভোট দিয়ে চলে যাবে, এই পরিবেশ আমরা চাই না। জুলাই বিপ্লব দমন করার জন্য মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখহাসিনা এটা প্রমাণিত হয়েছে। ১০ ডিসেম্বর জাতীয় জাদুঘরে মানবাধিকার দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।
