ইউরোপকে দূরে ঠেলে পুতিনকে কাছে টানছেন ট্রাম্প?
চার বছরে পা দেওয়ার পথে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। প্রতিদিনই বাড়ছে যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ। অথচ যুদ্ধ থামার নাম নেই। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হয়েও শক্তিশালী রুশ সেনাদের বিপক্ষে লড়াই করে যাচ্ছে ইউক্রেনের সেনারা। পেছনে ঢাল হিসেবে দাঁড়িয়েছে গোটা ইউরোপ ও আমেরিকা। ঢালছে কাড়িকাড়ি অর্থ। তবুও কিছুতেই ঠেকানো যাচ্ছে না রুশ সেনাদের। দখল হচ্ছে ইউক্রেনের ভূমি। এই অবস্থায় কিয়েভকে দেওয়া সমর্থন কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন।
