সশস্ত্র বাহিনীর সঙ্গে জিয়া পরিবারের সম্পর্ক নিয়ে কী বললেন তারেক রহমান?
দীর্ঘদিন আগের একটি ঘটনার জন্য ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সৈয়দ ফাতেমী আহমেদ রুমির কাছে ক্ষমা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৯ ডিসেম্বর অবসরপ্রাপ্ত শতাধিক সামরিক বাহিনীর সদস্যের সঙ্গে মতবিনিময় সভায় সাবেক ওই সেনা কর্মকর্তার কাছে দুঃখও প্রকাশ করেন তিনি।
