ওড়িশায় বাঙালি অধ্যুষিত গ্রামে আগুন, ভাঙচুরের নেপথ্যে কী?
ভারতের বিজেপি শাসিত ওড়িশায় বাঙালি অধ্যুষিত একটি গ্রামে চালানো হয়েছে ভয়াবহ হামলা। স্থানীয় কোয়া সম্প্রদায়ের এক নারীকে হত্যার অভিযোগে ৭ নভেম্বর মালকানগিরি জেলার প্রত্যন্ত এমভি–২৬ গ্রামে হামলা চালায় ওই সম্প্রদায়ের হাজার হাজার লোক, আগুন দেয় বাঙালিদের ঘরবাড়িতে।
