অভ্যুত্থান ব্যর্থ, এখন কী করবেন বেনিনের প্রেসিডেন্ট?
বেনিনে প্রেসিডেন্ট প্যাট্রিস তালোনের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানচেষ্টা ঘিরে দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ৭ ডিসেম্বর দেশটির বন্দর নগরী কোটোনুতে বিকট গোলাগুলির শব্দ ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই সরকারি টেলিভিশন ভবনে হাজির হয়ে ক্ষমতা দখলের ঘোষণা দেয় সেনাবাহিনীর একটি অংশ। তবে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তালোন সরকারের অনুগত বাহিনী অভ্যুত্থানচেষ্টাকারীদের দমন করে।
