কেন স্ট্রবেরি চাষে তরুণদের উদাহরণ বগুড়ার হাসান?
সময়টা ২০১৪ সাল। বার কয়েক বিদেশ গিয়েও ব্যর্থ হয়ে দেশে ফিরে আসেন বগুড়ার রায়মাঝিড়া গ্রামের তরুণ হাসান। সময়টা তখন এমন যে, দিশেহারা হয়ে কোন একটা আয়ের পথ খুঁজছিলেন তিনি। তবে দিশেহারা হলেও আশাহত হননি হাসান। প্রথমে বাড়ির দু'বিঘা জমিতে শুরু করেন পেঁপে, স্ট্রবেরি আর মিশ্র ফলের আবাদ।
