রায়েরবাজার থেকে ১১৪টি মরদেহ উত্তোলন নিয়ে কী বলছে সিআইডি?
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ অজ্ঞাতনামা ১১৪ জনের পরিচয় শনাক্তে তোলা হয়েছে তাঁদের লাশ। ৭ ডিসেম্বর রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে তাঁদের লাশগুলো তোলার পর ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এরপর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা নিয়ে আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে বলে জানিয়েছে সিআইডি।
