২০২৬ সালে টানা কতদিন ছুটি মিলবে?
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। নতুন তালিকায় মোট ছুটি রাখা হয়েছে ২৮ দিন। তবে এর মধ্যে ৯ দিনই শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে পড়েছে। ফলে ২০২৬ সালে কার্যদিবসে ছুটি থাকবে ১৯ দিন।
