এসিল্যান্ডের কার্যালয়ে পেট্রোল বোমা, নথি-দলিল পুড়ে ছাই
মাগুরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) -এর কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ৫ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে বোমা নিক্ষেপের ফলে ভূমি কার্যালয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ভূমি কমিশনারের ভবনের নিচতলায় একটি রুমে থাকা জমি-জমার নথিপত্র, কম্পিউটার, প্রিন্টার, টেবিল, চেয়ার ও আসবাবপত্র অগ্নিকাণ্ডে ক্ষতি হয়েছে।
