যুক্তরাষ্ট্র প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আরও ৩০টির বেশি দেশের নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। ফক্স নিউজকে তিনি বলেন, তালিকা এখনই প্রকাশ না করলেও সংখ্যা ৩০-এর বেশি। অস্থিতিশীল সরকার থাকার দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ঝুঁকি রয়েছে বলেও জানান তিনি।
