যুক্তরাষ্ট্রে সাংবাদিকরা কেন ‘পেন্টাগন ব্যাজ’ ফিরিয়ে দিচ্ছেন?
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নতুন গণমাধ্যম নীতিকে 'মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি' আখ্যা দিয়ে পেন্টাগন ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে মামলা করেছে নিউ ইয়র্ক টাইমস। ৪ ডিসেম্বর কলম্বিয়া ডিস্ট্রিক্ট আদালতে এ মামলা করা হয়। মামলায় পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেলের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
