ভারতে ‘সঞ্চার সাথী’ অ্যাপ ঘিরে বিতর্ক কেন?
ভারতজুড়ে এখন বিতর্কের আরেক নাম 'সঞ্চার সাথী' মোবাইল অ্যাপ। বিগত কয়েক দিন ধরে অ্যাপটিকে কেন্দ্র করে সমালোচনার ঝড় বইছে। অ্যাপটি নিয়ে একাধিক যুক্তি দিয়েছে বিরোধী দলগুলো। পাল্টা যুক্তি দিয়েছে কেন্দ্রীয় সরকারও। প্রথমে এটি বাধ্যতামূলকভাবে স্মার্টফোনে প্রি-ইনস্টল করতে বলা হলেও, ব্যাপক বিতর্কের মুখে সুর নরম করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। চলুন জেনে নেই এই অ্যাপ নিয়ে দেশটিতে আসলে কী চলছে? সমালোচনাই-বা কেন হচ্ছে?
