মস্কোতে ইউক্রেন যুদ্ধের ফয়সালা হবে তো?
দায়িত্ব গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া ট্রাম্প এখন বছর শেষের অপেক্ষায়। কিন্তু যুদ্ধ থামার নাম নেই। উল্টো প্রতিদিনই বাড়ছে যুদ্ধে ক্ষতির পরিমাণ। রাশিয়া-ইউক্রেন দুই পক্ষই নাছোড়বান্দা। ভাঙবে তবুও মচকাবে না। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে চেষ্টা অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রথমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হুমকি ধমকি দিয়ে যুদ্ধের পরিণাম বুঝার চেষ্টা করেছেন। কাজ হয়নি। দ্বারস্থ হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও। অনড় অবস্থানে তিনিও। পরে সব পক্ষের কথা শোনে ২৮ দফা শান্তি পরিকল্পনার কথা জানান ট্রাম্প। যা নিয়েও চলছে বিতর্ক। অভিযোগ- পুতিনকে বেশি ছাড় দিচ্ছেন ট্রাম্প। এই অবস্থায় চুক্তিকে আরও গ্রহণযোগ্য করতে পুতিনের সঙ্গে বৈঠকে করতে নিজের বিশেষ দূতকে পাঠাচ্ছেন ট্রাম্প। ৩ ডিসেম্বর মস্কোয় অনুষ্ঠিত হবে এ বৈঠক। কিন্তু প্রশ্ন হলো, মস্কোতে ইউক্রেন যুদ্ধের ফয়সালা হবে তো? পুতিনকে রাজি করাতে কী টোপ দেবেন ট্রাম্পের বিশেষ দূত?
