OPEC এর জরুরি সহায়তা চায় ভেনেজুয়েলা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ হুমকি ও চাপ মোকাবিলায় ওপেকের সহায়তা চান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলসম্পদ দখলের চেষ্টা করছে এবং সামরিক চাপ বাড়াচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞায় তেল রপ্তানি কমে যাওয়ায় তিনি ওপেক ও ওপেক প্লাসের কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা চেয়েছেন।
