ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে ভয় দেখাতে পারবেন মাদুরো?
'সমুদ্রপথে এখন আর তেমন কেউ মাদক আনতে চাইছে না। এবার আমরা স্থল অভিযান শুরু করব।'- থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে মার্কিন সেনাদের উদ্দেশে এমন বার্তা দেওয়ার পর এবার সত্যিই ভেনেজুয়েলায় স্থল অভিযানের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
