ছাইয়ের মধ্যে কী খুঁজে ফিরছেন কড়াইল বস্তিবাসী?
কড়াইল বস্তিতে বসবাসরতদের বেশিরভাগই শ্রমজীবী। দিনের কাজ শেষে সন্ধ্যায় ঘরে ফেরেন তারা। কিন্তু ২৫ নভেম্বর সন্ধ্যায় ঘরে ফিরে ঘর আর খুঁজে পাননি অনেকে। চোখের সামনে দেখেছেন আগুন কীভাবে গিলে ফেলেছে ঘর। প্রায় ৬ ঘন্টা স্থায়ী আগুনে কড়াইল বস্তির বউবাজার, কুমিল্লা পট্টি ও বরিশাল পট্টির কোন ঘরই আর অক্ষত ছিল না। ওইসব এলাকার ১৫শ ঘর চোখের নিমেষেই পুড়ে হয়েছে ছাই।
