নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগে কী বার্তা দিলেন সিইসি?
রাজনীতির সঙ্গে জড়িত কাউকে নির্বাচন পর্যবেক্ষণ কাজে নিয়োগ দেয়া যাবেনা বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন। ২৫ নভেম্বর সকালে নির্বাচন ভবনে ৪০ টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপের সূচনায় এ কথা জানান তিনি।
