যুক্তরাষ্ট্রে আশ্রয় সুবিধা হারাচ্ছেন মিয়ানমারের নাগরিকরা
যুক্তরাষ্ট্রে বাস করা মিয়ানমারের নাগরিকদের সাময়িক আশ্রয় বাতিলের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ২৪ নভেম্বর এই সংক্রান্ত নোটিশ জারি করে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এতে বলা হয়, অস্থায়ী সুরক্ষা মর্যাদা- টিপিএস এর শর্ত পূরণ করছে না মিয়ানমার। তাই যুক্তরাষ্ট্রে চালু থাকা এই সুবিধা বন্ধ করা হচ্ছে। ২৫ নভেম্বরের পর টিপিএস এর মেয়াদ আর বাড়ানো হচ্ছে না।
