ঢাবির হলে আগুন: ক্ষয়ক্ষতি নিয়ে কী বলছে প্রশাসন?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ২৪ নভেম্বর সোমবার সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
