ভিক্ষুকের ঘরে মাটির তলা থেকে মিলল লাখ টাকা
এই ভাঙা বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন গ্রামের এক বাকপ্রতিবন্ধী নূর ইসলাম। ভিক্ষা করেই দিন কাটে তার। গ্রামবাসীর দেওয়া খাবারেই চলে আহার। শীতে রাত কাটাতে কষ্ট হবে ৬০ বছর বয়সী একমাত্র বাসিন্দার। এমন চিন্তা থেকেই ভাঙা ঘর মেরাতের উদ্যোগ নেন গ্রামবাসী।
