বিআরআই-বাংলাদেশ: সম্ভাবনা বনাম ঝুঁকি
বাংলাদেশের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) অংশীদারিত্ব একদিকে যেমন সম্ভাবনার অন্যদিকে কিছু ঝুঁকিও রয়েছে। চীনা ঋণের সুদের হার বেশি। এছাড়া, বিআরআই'র প্রায় ৫৯% প্রকল্পে সুশাসনের অভাব ও পরিবেশগত ঝুঁকি রয়েছে। মানবাধিকার ও শ্রমসংক্রান্ত সমস্যাও রয়েছে। তবে এসব চ্যালেঞ্জ সত্ত্বেও চীনের সঙ্গে অংশীদারিত্ব বাংলাদেশের জন্য সুযোগও তৈরি করছে। সবুজ জ্বালানিতে রূপান্তর, শিল্পায়ন ও প্রযুক্তিগত উন্নয়ন এবং আঞ্চলিক সংযোগ বাড়াতে চীনা সহযোগিতা বেশ গুরুত্বপূর্ণ। ২০৪০ সালের মধ্যে জ্বালানি মিশেলে ৪০% নবায়নযোগ্য উৎস নিশ্চিত করতে বাংলাদেশকে আর্থিক সহায়তা ও প্রযুক্তি জোগাতে চীন সম্ভাবনাময় অংশীদার। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের রাউন্ড টেবিলটি পুরো দেখার আমন্ত্রণ।
